গণবিতে আন্ত:বিভাগ ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

তাজবিদুল ইসলাম
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০১

হ্যান্ডবল টুর্নামেন্ট গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ বিভাগ ভলিবল (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্রী) টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভলিবল খেলায় ছেলেদের ১৭টি ও হ্যান্ডবল খেলায় মেয়েদের ১১টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা দুটি নক আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

সকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 উদ্বোধনের দিনে ছেলেদের ভলিবলে মোট ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় রাজনীতি ও প্রশাসন বিভাগ ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সকে, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ দলকে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অনুজীব বিজ্ঞান বিভাগকে পরাজিত করে। মেয়েদের হ্যান্ডবলে মেডিক্যাল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও অনুজীব বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও বাংলা, রাজনীতি ও প্রশাসন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যে মোট ৩টি খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক মো: হাবীব উদ্দীন ও ফেরদৌসী আক্তার বন্যা প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন। আগামী ২০ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম