শাবিতে শৈলীর সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন

শাবি প্রতিনিধি:
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৬

শৈলী সপ্তাহের আয়োজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাহিত্য বিষয়ক অন্যতম সংগঠন শৈলীর সাংগঠনিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনের ট্যান্ট উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জহির বিন আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফ আহমদ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ নাসরিন হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমান, শৈলী শাবি শাখার আহবায়ক হেলাল হামাম ও সদস্য সচিব রাজিব দাশ প্রমুখ।

 উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান ভার্চুয়াল যুগে যখন তরুণরা অনলাইনে সময় নষ্ট করছে, ঠিক সে সময়েই শৈলীর মননশীল ও বুদ্ধিবৃদ্ধিক কার্যক্রম তরুণ সমাজের জন্য অনুকরণীয়। এদের মাধ্যমে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চা যেন সমাজের সর্বস্তরে পৌঁছে যায় সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন ও মননশীল ব্যক্তি গঠন এবং বুদ্ধিবৃত্তি চর্চার লক্ষ্য নিয়ে শৈলীর পথচলা শুরু হয়েছে উল্লেখ করে আহবায়ক হেলাল হামাম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশে যাতে ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের আলোয় আলোকিত হয়, শৈলী সে লক্ষ্যেই কাজ করে যাবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম