রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই

রাবি প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৪:৫৫আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৫:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে মুঠোফোন ও টাকা নিয়ে হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।আহত ওই শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম মিলন। তিনি ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

মিলনের সহপাঠীরা জানান, সোমবার রাত সাড়ে ৭টার পর মিলন গ্রন্থাগার থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বিনোদপুরের দিকে যাচ্ছিলো। বিনোদপুর ও প্রধান ফটকের মাঝামাঝি ফাঁকা জায়গায় এক যুবক তার পেটে ছুরি ধরে। এসময় ওই যুবক মিলনের সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা বের করতে বলে। ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি টের পেয়ে মিলনের বুকে ছুরি মেরে ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. রোকুনুজ্জামান বলেন, আমরা খোঁজ নিয়ে শুনেছি। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে। বর্তমানে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক