ঢাবি উপাচার্যের সঙ্গে এসিইউ মহাসচিবের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৬:২৫আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৬:২৯

ঢাবি উপাচার্যের সঙ্গে এসিইউ মহাসচিবের সাক্ষাৎ এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর মহাসচিব অধ্যাপক ড. জন উড ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, একই বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক এম নূরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে এসিইউ মহাসচিবের সহযোগিতা চান। এসিইউ মহাসচিব এ ব্যাপারে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, এসিইউ মহাসচিব অধ্যাপক ড. জন উড ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসাবে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন।

/এফএএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক