কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইংক’ এর পঞ্চম আড্ডা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৭:২০আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:২৩

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ইংক’ এর পঞ্চম আড্ডা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের লিটারেরি ক্লাব ‘ইংক’ এর পঞ্চম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘এ বুক অব ওয়ান’স ওন’শীর্ষক আড্ডাটি উৎসর্গ করা হয় ইংরেজি সাহিত্যের লেখক ভার্জিনিয়া উলফকে। শুরুতেই ক্লাবের মডারেটর, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মুক্তাদি স্বাগত বক্তব্য রাখেন।

প্রথম বই প্রকাশের অনুভূতি, প্রথম বই পাওয়ার অনুভূতি এবং প্রথম বই কেনার অনুভূতি প্রকাশ, সর্বোপরি বই নিয়ে গল্প ও আড্ডার আগ্রহ তৈরি করাই ছিল ইংক আড্ডার লক্ষ্য।

এরপর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক সাখাওয়াত জামিল সৈকত তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জলপাই ভালোবাসা’নিয়ে আলোচনা করেন। প্রথম প্রকাশিত বই একজন লেখকের মনে কতটা সুন্দর মনোরম অনুভূতির সম্ভাবনাকে জাগ্রত করে সে বিষয়ে গুরুত্বপূর্ন কথা বলেন তিনি ।

উপহার হিসেবে প্রথম বই পাওয়ার অনুভুতি ব্যক্ত করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তারতিলা নূর। প্রথম বই ক্রয়ের অনুভূতি নিয়ে কথা বলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আরেক শিক্ষার্থী সাঈদ মল্লিক বাপ্পী।

এছাড়া আড্ডায় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক উম্মে ফারহানা ও সহকারী অধ্যাপক অর্পণা আউয়াল।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি