রাবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

রাবি প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ২০:১৪আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৫:০৫

ছায়া জাতিসংঘ সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আঞ্চলিক বিরোধ নিরসনের মাধ্যমে বিশ্ব শান্তি নিশ্চিতকরণ’ শিরোনামে আয়োজিত চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন (আরইউমুনা) এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বিশ্বে শান্তি স্থাপন করতে হলে জাতিগত বৈষম্য ও নিপীড়ন বন্ধ করতে হবে। কিন্তু জাতিসংঘ এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ঘরে পরিণত হয়েছে। তারা এখানে যা ইচ্ছা তাই করছে।’ তিনি আরও বলেন, ‘ব্রিটিশরা পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিয়ন্ত্রণ করেছিল। এখন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে পৃথিবী নিয়ন্ত্রণ করছে। তারা এটা সম্ভব করেছে জাতিগত বিদ্বেষ ছড়িয়ে দিয়ে।’

অনুষ্ঠানে আরইউমুনা’র মহাসচিব রাফি বিন আরমান সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম বক্তব্য দেন। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের কূটনৈতিক জ্ঞানে মূল্যায়ন হিসেবে ২৪ জনকে পুরস্কৃত করা হয়।

সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক প্রেস, স্পেশাল কমিটি ফর ইন্টেলিজেন্স ও ডাইসেক নামে ছয়টি কমিটিতে ভাগ করে দেওয়া হয়। এই সম্মেলনে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে।

প্রসঙ্গত, জাতিসংঘের আদলে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয় ৯ মার্চ। জাতিংঘের আদলে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতিসংঘে একজন কূটনীতিবিদ নিজের দেশকে যেভাবে প্রতিনিধিত্ব করে, একইভাবে এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম