শাবিতে বিশ্ব পাই দিবস উদযাপন

শাবি প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৪:২১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৫:০৬

শাবিতে বিশ্ব পাই দিবস উদযাপন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশ্ব পাই দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক ভবন-সি’র সামনের কদমতলা থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কেক কাটা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিভাগীয় সংগঠন শাবি গণিত সমিতি। এ সময় বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মাহবুবুর রশিদ, সহকারী অধ্যাপক আলমগীর কবির ও সহকারী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘পাই’ এর জন্মদিনের কেক কাটা শেষে বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম উপস্থিত সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘গণিতে ‘পাই’ এর ব্যবহারিক দিক অনেক বেশী এবং সুন্দর। এটার সুন্দর মানের ন্যায় সব শিক্ষার্থীর জীবন সুন্দর হোক।’

উল্লেখ্য, বাংলাদেশে ২০০৬ সাল থেকে দিবসটি উদযাপন শুরু হলেও শাবির গণিত সমিতি ২০১২ সাল থেকে প্রতি বছর সারা বিশ্বের মতো দিবসটি উদযাপন করে আসছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম