২৫ শে মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন পালিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যোগে ওই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাইদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন অনুষদের শিক্ষক, অফিসার ও কর্মকতারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/








