কুবি কর্মকর্তা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কুবি প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ১৯:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৯:২৭

কুবি কর্মকর্তা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তাদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ’ এর ১ম কার্যনির্বাহী পরিষদ-২০১৭ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এর আগে সোমবার কর্মকর্তা পরিষদের ১ম কার্যনির্বাহী পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে জিনাত ও লতিফ প্যানেল থেকে জিনাত আমান (সভাপতি), আব্দুল্লাহ আল মামুন (সহ-সভাপতি), মো. আব্দুল লতিফ (সাধারণ সম্পাদক), মো. মিজানুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোহাম্মদ রহমত উল্লাহ (কোষাধ্যক্ষ), এ কে এম হেলার মোর্শেদ (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী (দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোহাম্মদ আলী হাসান নেওয়াজ, বিপলব মজুমদার, মোহাম্মাদ নুরুজ্জামান ও জয়নাল আবেদিনসহ (কার্যকরী সদস্য) মোট ১১ পদে জয়ী হয়। এছাড়া আমিরুল ও জাকির প্যানেল থেকে মো. আবু তাহের (সহ-সভাপতি), এস এম মাহমুদুল হক (যুগ্ম-সাধারণ সম্পাদক) ও তাহানিয়া হক (কার্যকরী সদস্য) মোট ৩টি পদে ও স্বতন্ত্রভাবে মো. মোশারফ হোসেন (ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক) পদে জয়ী হয়।

কর্মকর্তা পরিষদ নির্বাচন-২০১৭তে  প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়েল কোষাধ্যক্ষ অধ্যাপক কুণ্ডু গোপীদাস এবং নির্বাচন কমিশনার ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম ও প্রকৌশল দফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল হাসান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম