প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যায়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশি পর্যটকদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে বিগত দুই বছরে পর্যটকদের সবচেয়ে বেশি পরিদর্শনকৃত গন্তব্যস্থল নিয়ে পর্যালোচনা’ এই শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এর আগে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে ১৩ জন শিক্ষার্থীর গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর ও বিভাগীয় প্রধান ড. এ আর খান সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি জনাব খবির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সেমিনারে ট্যুরিস্ট পুলিশ (ঢাকা বিভাগ) এর অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
/এমডিপি/








