জাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৮:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৮:১৩

জাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ। 

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য বলেন,‘বঙ্গবন্ধুর চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে সুখী ও সমৃদ্ধশালী জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এর আগে গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান।  

পরে রাত ১২টা এক মিনিটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উৎসবের উদ্বোধন করেন উপাচার্য।

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে শিশুদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিকে, সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে আনন্দ র‌্যালি বের করে শাখা ছাত্রলীগ। র‌্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হলে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতা-কর্মীরা। জুমার নামাজের পর পরিবহণ চত্ত্বরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে ছাত্রলীগ।

/এফএএন/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম