নববর্ষে জাবিতে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

জাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৮:৩৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৮:৪১

নববর্ষে জাবিতে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী বাংলা নববর্ষকে সামনে রেখে তৃতীয় বারের মতো জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জেইউপিএস)। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ‘কালারস অব লাইফ-৩’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রদর্শনীতে অংশ নেওয়া সেরা তিন আলোকচিত্রী পাবেন ২০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার।

বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও তাদের জীবনাচরণকে ক্যামেরার লেন্সে ফুটিয়ে তুলতেই এই আয়োজন। প্রদর্শনীতে বিচারকের দায়িত্বে থাকবেন কুদরত-ই খুদা লিটু, শাহাদাৎ পারভেজ ও লতিফ হোসেন।

ইতোমধ্যে প্রদর্শনীর জন্য আলোকচিত্র আহ্বান করেছেন আয়োজকরা। আগামী ২৭ মার্চ পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে।

বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক দুটিতে প্রবেশ করুন-

(https://www.facebook.com/groups/jups.ju)  

(https://www.facebook.com/jups.ju)

/এমডিপি/

সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি