শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:২৫

শীতের তীব্রতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে।

শীতের তীব্রতায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে (ছবি: ফোকাস বাংলা)

এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওই সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও জানানো হয়।

দেশের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ সৃষ্টি হয়েছে জনজীবনে

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, যেসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে সেসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকাভেদে তাপমাত্রা অনুযায়ী এই নির্দেশ কার্যকর হবে।   

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বাংলা ট্রিবিউনকে বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই স্কুল বন্ধ রাখতে হবে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ব্যাপারে বিভাগীয় পরিচালকদের সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  

 

/এসএমএ/এনএআর/এফএস/
সম্পর্কিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন