শেকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের বিজয়

শেকৃবি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৭:৩৮আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৭:৪৭

শেকৃবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের বিজয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ তে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এতে সভাপতি পদে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৭৫টি। নির্বাচনে ৯৪ শতাংশ ভোটার ভোট দিয়েছে। এ মধ্যে নজরুল-মিজান পরিষদ ৬৮ শতাংশ ভোট পেয়েছে।’

নির্বাচনে সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন পেয়েছেন ৫২ ভোট । সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. নাহিদ জেবা ৫৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মো. একরামুল হক ৫৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. এইচ এম এম তারিক হোসেন পেয়েছেন ৫৭ ভোট। যুগ্ম সম্পাদক পদে নীল দলের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের অধ্যাপক ড. জামিলুর রহমান পেয়েছেন ৬০ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রোকেয়া বেগম (১০৬), সহযোগী অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান (৯৯), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০), সহকারী অধ্যাপক মো. মেফতাউল ইসলাম (৯০), সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম (৮৯)।

এদিকে, নব-নির্বাচিত নজরুল-মিজান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম