স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:১৪

স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নারী মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। তিনি বলেন, ‘ক্ষমতার পালাবদলে নানাভাবে আমাদের ইতিহাস বিকৃত হয়েছে। স্বাধীনতার এতবছর পরও আমরা আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারেনি। তাই মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ জনগণের ভূমিকার পাশাপাশি অন্যান্য রাষ্ট্র ও বিদেশি সাংবাদিকরা কি ভূমিকা রেখেছিলেন, তার সঠিক ইতিহাস আমাদের ছাত্রদের জানতে হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ-উল-করিম খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জুবেরী ও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য রাখেন।

আলোচনা সভার পর স্বাধীনতা দিবস নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ এর পরিচালনায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবশেন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম