রাবিতে তিন দিনের চিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৬:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:০৮

রাবিতে তিন দিনের চিত্র প্রদর্শনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকলা প্রদর্শনী।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বরেন্দ্র আর্ট সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক জুলফিকার মতিন।

উদ্বোধনী আয়োজনে জুলফিকার মতিন বলেন,  চিত্রশিল্প এমন একটা জিনিস, যার ভেতর দিয়ে মানুষ প্রথম মনের ভাব প্রকাশ করতে শিখেছে। ভাষা শেখারও আগে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকতে শিখেছে। তখনকার ছবি হয়তো এরকম ছিল না, কিন্তু একটা প্রতিকৃতি একে তার আকাঙ্খার কথা, মনোবাসনার কথা, ইচ্ছার কথা প্রকাশ করেছে। সেই থেকেই আসলে মানুষের সমাজে নান্দকিতার শুরু।

তিনি আরও বলেন, আসলে এই নান্দনিকতা যখন আমরা এগিয়ে নিতে পারবো, এটার অনুশীলন আমাদের জীবনে যত বেশি হবে, ততই আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমাদের জীবনে সমাজে যে প্রতিকূলতা রয়েছে, মানবতাবিরোধী যে শক্তি রয়েছে, সেগুলোকে দূর করার জন্য আজকাল আমরা আহরহ স্লোগান দিয়ে যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো মানুষের চিত্তের পরিবর্তন, ভাবনার পরিবর্তন এবং তার যে পরিপ্রেক্ষিত তৈরি করা, সেটাই আসলে প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম প্রমুখ।

বরেন্দ্র আর্ট সোসাইটির আহ্বায়ক মো. তারিক হাসান জানান, এই সংগঠনের সদস্যদের তৈরি করা প্রায় ৫০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চালু থাকবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। আগামীতে প্রতি বছরই প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা আছে।’

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম