ঢাবির ২৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ঢাবি প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৩:৫১আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৩:৫৪

ঢাবির ২৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫জন শিক্ষার্থী লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ২০জনকে ‘গভর্ণর বৃত্তি’ এবং পাঁচ জনকে ‘অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক ড. আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘তিনি একজন কাজ পাগল মানুষ ছিলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। ছাত্র-বৎসল শিক্ষক হিসাবে তিনি শ্রেণি  কক্ষ ও শ্রেণি কক্ষের বাইরে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করতেন। শিক্ষকদের কল্যাণেও তিনি নিরলসভাবে কাজ করেছেন। এ কারণেই শিক্ষক ও শিক্ষার্থীরা সবসময় তাকে স্মরণ করেন।’

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান স্মারক বক্তৃতা প্রদান করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত অধ্যাপক আসাদুজ্জামানের সহধর্মিণী মিসেস ফাতেমা জামান।

অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো, আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, মেহেদী হাসান হৃদয়, রাবেয়া আদুবিয়া শেফা ও বখতিয়ার সিদ্দিক সাজিদ।

গভর্ণর বৃত্তিপ্রাপ্তরা হলেন, বাবলী সরকার, মোহাম্মদ ফয়সাল, শেখ দিদার হোসেন, খন্দকার সুরাইয়া আকতার, মো. ইসমাইল, আরিফুল ইসলাম, উজ্জ্বল বাইন, জোনাথন চাম্বুগং, হাবিবুর রহমান, মাহমুদা আক্তার মলি, মো. আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, আসমাউল হুসনা পিংকি, মো. মাহমুদ-উল-হাসান, মো. নাজমুল হুদা, খাদিজা খাতুন চাঁদনী, আবু মুসা, সুমাইয়া তাহিরা, ফারিহা ফিরোজ ও মো. ফারুক হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম