মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত চার দিনের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আারিচা মহাসড়কের পাশে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি। সেই ব্যাধি থেকে আমাদের বেড়িয়ে আসতে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
/এমডিপি/








