‘বিতর্কে রক্তারক্তি নেই কিন্তু তলোয়ার চালানো যায়’

রাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৭:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:২৮

‘বিতর্কে রক্তারক্তি নেই কিন্তু তলোয়ার চালানো যায়’ আমরা পরস্পরকে বুঝি কথার দ্বারা। কথায় তর্ক থাকে। তর্কে কিন্তু বিতর্ক থাকে, কথা কাটাকাটিও থাকে। কথা কাটাকাটি ঠিকই হয় কিন্তু রক্তপাত হয় না। বিতর্কে রক্তারক্তি নেই কিন্তু প্রাণপ্রণে তলোয়ার চালানো যায়। তবে উদ্দেশ্যহীন বিতর্ক শুধুমাত্র বির্তকের জন্য বির্তক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন গ্রুপ অফ লিবারেল ডিবেটরস-গোল্ড বাংলাদেশ আয়োজিত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন হাসান আজিজুল হক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসান আজিজুল হক বলেন, বির্তক অনুশীলনের বিষয়। কারণ বির্তক একজন মানুষকে প্রকৃত মানুষ রূপে গড়ে তোলে। বির্তকের ধারায় শেষ কথা বলে কিছু নেই। বির্তক একটা শিল্প, সেই শিল্পের চর্চা করা উচিত সবার।

বিতর্ক সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি তানিয়াহ মাহমুদা তিন্নির সভাপতিত্বে ও সদ্যবিদায়ী সহ-সভাপতি সৈকত আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন প্রমুখ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এরপর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম