কোরিয়ার কিউংসাং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৯:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৫৭

কোরিয়ার কিউংসাং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক স্বাক্ষর শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং দক্ষিণ কোরিয়ার কিউংসাং ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং কিউংসাং ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সু জিউন সং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কিউংসাং ইউনিভার্সিটি’র বৈদেশিক শাখার ডিন অধ্যাপক ড.তাইআওন কিম উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাবি এবং কিউংসাং ইউনিভার্সিটি একাডেমিক কোর্সের আধুনিকায়নের লক্ষ্যে একযোগে কাজ করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক এবং গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী বিনিময় করা হবে। দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গ্রন্থাগার সংক্রান্ত তথ্য-উপাত্ত, গবেষণা প্রকল্প এবং প্রকাশনা আদান-প্রদান করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে সম্মেলন, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম