বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুবিতে নববর্ষ উদযাপিত

কুবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ০০:১৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ০০:৩২

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুবিতে নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরুর মাধ্যমে শুরু হয় দিবসটি উদযাপনের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে শোভাযাত্রটি বের হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিক মোড়, ময়নামতি যাদুঘর, শালবন বিহার হয়ে বৈশাখী চত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রাটির নেতৃত্ত্ব দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। শোভা যাত্রার শুরুতে অপশক্তি আর জঙ্গিবাকে প্রতিহত করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে নিয়ে শোভাযাত্রার সামনে পেছনে ঢাকের তালে তালে চলে বাঁশি আর নৃত্য। কারও হাতে ছিল বাহারি  রঙের মুখোশ।

শোভাযাত্রা শেষে উপাচার্য বৈশাখী চত্ত্বরে বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের স্টল গুলো ঘুরে দেখেন। পরে বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার কুন্ডুগোপী দাস, রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে  বাংলা বিভাগে যান এবং সেখানে বাংলা বিভাগের দেয়ালিকার  মোড়ক উন্মোচন করেন ও পান্তা ভাত- মাছ খাওয়ায় যোগ দেন।

তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। সেখানে উপাচার্য উস্থিত থাকেন এবং খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিকাল ২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং সাংস্কৃতিক সংগঠন  অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, প্রতিবর্তন, প্লাটফর্ম, থিয়েটার অংশ গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দীন বলেন,‘পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমরা নিরাপত্তাসহ সকল বিষয়ে সচেতন ভাবে কাজ করছি। আশা করি সুষ্ঠভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারব।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম