ঢাবিতে ‘বাংলাদেশ নিউরোসায়েন্স গবেষণা’ বিষয়ক জাতীয় সম্মেলন

ঢাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৪১

ঢাবিতে ‘বাংলাদেশ নিউরোসায়েন্স গবেষণা’ বিষয়ক জাতীয় সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)‘বাংলাদেশে নিউরোসায়েন্স গবেষণা’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় এবং নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের আয়োজনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক মানুষের মস্তিস্ক সংক্রান্ত রোগ উপশমের লক্ষ্যে নিউরোসায়েন্স বিষয়ে সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসক, শিক্ষাবিদ ও গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,‘স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিলতা নিরসনে আমাদের বিশ্বমানের গবেষণা দরকার।’

এ সময় তিনি দেশের স্বাস্থ্য খাতের আধুনিকায়নের লক্ষ্যে নিউরোসায়েন্স বিষয়ক মৌলিক ও ক্লিনিক্যাল গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাবি নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড.মো.খলিলুর রহমানের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা.মো.ইসমাইল খান,জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মো.ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসাবে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো.সায়েদুল ইসলাম বক্তব্য রাখেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল এর পরিচালক অধ্যাপক ডা.কাজী দীন মোহাম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক ড.মো.জাকির হোসেন হাওলাদার।

উল্লেখ্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের চিকিৎসক,গবেষক ও বিশেষজ্ঞগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম