বিইউবিটিতে মুজিবনগর দিবস ও পহেলা বৈশাখ পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১৬:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৬:০৯

বিইউবিটিতে মুজিবনগর দিবস ও পহেলা বৈশাখ পালিত ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউবিটি ক্যাম্পাসের হলরুমে ‘বৈশাখী উৎসব-১৪২৪’ এর উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। বৈশাখী মেলার উদ্বোধনের পর অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম সরওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো: এনায়েত হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক মো: আবু সালেহ।

বৈশাখী উৎসবের উদ্বোধনী পর্ব শেষে সকাল সাড়ে ১১টায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মাহবুবউদ্দিন আহমদ, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এফ এম সরওয়ার কামাল এবং বিইউবিটি এডভাইজরি কমিটির আহ্বায়ক ও বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক মো: আবু সালেহ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম