ঢাবির ৩ শিক্ষার্থী পেলেন এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক

ঢাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৪:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৪:২৭

ঢাবির ৩ শিক্ষার্থী পেলেন এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিন শিক্ষার্থীকে ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ২০১৭’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাবির এ এফ মুজিবুর রহমান গণিত ভবনস্থ রেজাউর রহমান অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.অমূল্য চন্দ্র মণ্ডল সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম  উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ফাউন্ডেশন প্রতিষ্ঠায়, অর্থায়ন ও আন্তরিক প্রচেষ্টার জন্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, ‘গণিত শিক্ষায় উৎকর্ষতা অর্জন করতে হবে কারণ বিশ্বব্যাপী এর চাহিদা রয়েছে।

উপাচার্য ভবিষ্যতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এবং গণিত বিভাগ যৌথভাবে এ ধরণের আরও উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে গণিত শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরও মেধা বিকাশে সহায়ক হবে।’

স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, মো. জসিম উদ্দিন (গণিত), ফারহানা আকন্দ প্রমি (গণিত) ও খাদিজা খাতুন (ফলিত গণিত)।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম