সমাবর্তন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত জাককানইবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ১৫:০১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৫:১০

সমাবর্তন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত জাককানইবি ক্যাম্পাস আজ  বুধবার (১৯ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রথম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের ১১ বছরের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় এই দিনে হাজারো গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।

মঙ্গলবার বিকেলে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। ব্যানার ও ফেস্টুনসহ নানা সাজে সজ্জিত করা হয়েছে কেন্দ্রীয় একাডেমিক বিল্ডিংসহ গোটা ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সব জায়গাতেই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পদচারণা মুখর হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চক্রবাক কেন্টিন, জয়বাংলা ভাস্কর্য, স্বাধীনতা চত্বর, কলা ভবন, বটতলা, সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার ও রুদ্রমঙ্গল ছাতাসহ সব জায়গাতে সমাবর্তনের আগে নিজেদেকে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন গ্রাজুয়েটরা। আবার অনেকে প্রাণের ক্যাম্পাসে নিয়ে এসেছেন পরিবারের সদস্যদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আসা মা-বাবাদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের থেকে সব গ্র্যাজুয়েটদের দেওয়া হয় গাউন, ক্যাপ ও সমাবর্তন ব্যাগ। এরপর থেকেই শুরু হয় নিজেদের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসের শেষ মুহূর্তগুলোকে ধারণ করে রাখার মধুর প্রতিযোগিতা।

সমাবর্তন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত জাককানইবি ক্যাম্পাস এদিকে, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড.মোহীত উল আলম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর (ভারপ্রাপ্ত) ও প্রক্টর ড.মো. জাহিদুল কবীরসহ বিভিন্ন অনুষদের ডিনরা অংশ নেন।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী ফাহাদুজ্জামান মো. শিবলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে জীবনের আরও বড় পর্যায়ে পদার্পণ করে একজন শিক্ষার্থী। দেশের মানুষের জন্য আত্মনিয়োগ করাই এখন আমার প্রধান লক্ষ্য। আমার এই প্রাণের বিশ্ববিদ্যালয় থেকে যা শিখেছি তা বাস্তবজীবনে প্রয়োগ করার চেষ্টা করবো।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন,‘সমাবর্তনে আসা শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতে কোনও সমস্যা পোহাতে না হয়, সে জন্য ছাত্রলীগের সর্বস্তরের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’

সমাবর্তন প্রত্যাশীদের পদচারণায় মুখরিত জাককানইবি ক্যাম্পাস অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিবেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিবসটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই এগার বছরে প্রথম সমাবর্তন করতে পেরে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমি নিজেও আনন্দিত।’

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, ‘প্রথম সমাবর্তনে ১ হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েটকে সমাবর্তন দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ২৯ জন শিক্ষার্থীর হাতে ৩২টি স্বর্ণপদক তুলে দিবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম