ঢাবিতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৩:৪৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৩:৫০

ঢাবিতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অথিতি হিসেবে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড.আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমাদের শুধু একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেই চলবেনা, সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও হিংসা-বিদ্বেষমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চা কার্যকর ভূমিকা রাখতে পারে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম