গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ১৯:১৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৯:২৩

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে সব বিভাগের অনার্স এবং ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে সব বিভাগের মাস্টার্স সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তবে নতুন সিলেবাস অনুযায়ী গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের পেশাদারি পরীক্ষা আগামী ১১মে থেকে শুরু হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বলেন, ‘পরীক্ষার সূচি অনুসারে নির্দিষ্ট দিনগুলোতে সকাল সাড়ে ৯টা এবং দুপুর দেড়টা এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলীগুলো মেনে শিক্ষার্থীদের পরীক্ষার হলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, অনার্সের ১৬টি বিভাগে প্রায় মোট ৩ হাজার ২০৮ জন ও মাস্টার্সের ৮টি বিভাগে ১১৩ জন শিক্ষার্থী এই বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম