বুধবার নোবিপ্রবিতে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ২০:১৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:১৫

বুধবার নোবিপ্রবিতে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ২৬ এপ্রিল (বুধবার) প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝি। বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে মোট চারটি শিফটে এ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ফাকরুল আরেফিন খানের রচনা ও পরিচালনায় এবং সরকারি অনুদানে নির্মিত এ  চলচ্চিত্রটির প্রদর্শনীর প্রবেশ মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থী সত্যজিৎ শুভ বাংলা টিবিউনকে জানান, এই প্রথম নোবিপ্রবি ক্যাম্পাসে কোনও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আর কোনও সংগঠনের ব্যানারে নয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের নবম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন পিয়াল বলেন,‘মুক্তিযুদ্ধ বাঙালী জাতির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। যেহেতু ভুবন মাঝি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আশা করছি এই চলচ্চিত্র থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছুই জানতে পারবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম