জবি ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক সবুজ

জবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে সবুজ রায়হান নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ কার্যনির্বাহী সদস্যের কমিটিতে সহ সভাপতি, যুগ্মসাধারণ সম্পাদক এবং চার কার্যনির্বাহী সদস্য বাদে বাকী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বৃহস্পতিবার জবি উপাচার্যের কনফারেন্স কক্ষে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই চার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক পদে মলয় সরকার, কার্যনির্বাহী সদস্য পদে মো. মাহফুজুর রহমান, মো. সাদ্দাম হোসাইন, রূদ্র কর ও অরূপ ব্যানার্জী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে ইউসুফ জামিল হোসেন, দফতর সম্পাদক পদে সাবিক তাহমিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মুহাম্মদ আহসান উল্ল্যাহ, প্রশিক্ষণ সম্পাদক পদে খায়রুন নাহার খেয়া, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুর রহমান ও অর্থ সম্পাদক পদে পারভেজ আহমেদ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম