জাককানইবিতে ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৮:৫০আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:৫৩

জাককানইবিতে ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত আনন্দ মুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি  এবং বাংলাদেশ ছাত্রলীগের সভপতি সাইফুর রহমান সোহাগ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দলীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ উপস্থিত ছিলেন। এছড়াও বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম জনি ও ডা. মোহাম্মদ ইফাজ সামিহ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধরণ সম্পাদক আপেল মাহমুদ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম