রাবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

রাবি প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৪:২৮আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:৩১

রাবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাতে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে ২০ এপ্রিল শিক্ষক সমিতির নির্বাচনে সবগুলো পদে জয়লাভ করে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ হলুদ প্যানেল।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ ড. শামসুজ্জোহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন হলুদ প্যানেল।

এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সহ-সভাপতি অধ্যাপক স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল গণি ও যুগ্ম-সম্পাদক ফারুক শাহসহ সব নেতারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম