জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. মো. জাহিদুল কবীর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে জাতীয় সংসদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তানুযায়ী এই দিনটিই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।
/এমডিপি/








