নোবিপ্রবিতে ‘গুড গভর্নেন্স ফর অফিসার্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
১৪ মে ২০১৭, ২০:৫১আপডেট : ১৪ মে ২০১৭, ২০:৫২

নোবিপ্রবিতে ‘গুড গভর্নেন্স ফর অফিসার্স’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘গুড গভর্নেন্স ফর অফিসার্স’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কর্মশালার আয়োজন করা হয়।

শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর সহকারী পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুনের সঞ্চালনায় ও পরিচালক ড. মোহাম্মদ আশরাফুল আলম এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া এতে রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সপার্ট মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে ‘গুড় গভর্নেন্স’ প্রতিষ্ঠা করা যায় এ বিষয়ে আলোচনা করেন। এতে নোবিপ্রবির বিভিন্ন অফিস, দফতর ও শাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম