পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের ছাত্র তাসনীম আলমকে ‘মিসবাহউদ্দিন খান বৃত্তি’ এবং একই বিভাগের ছাত্রী মুনিরা মাসরুরাকে ‘জাহানারা খান বৃত্তি’ প্রদান করা হয়েছে। মিসবাহউদ্দিন খান মোমোরিয়াল ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো.দেলোয়ার হোসেন, মিসবাহউদ্দিন খানের অনুজ ও সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এবং ড. মহিউদ্দিন খান আলমগীর বক্তব্য প্রদান করেন। এছাড়া অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন এই বৃত্তি প্রবর্তন করেন।
/এমডিপি/








