২৪ দফা দাবিতে রাবি ছাত্রলীগের স্মারকলিপি

রাবি প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৫:০৯আপডেট : ১৭ মে ২০১৭, ১৫:১৩

২৪ দফা দাবিতে রাবি ছাত্রলীগের স্মারকলিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ২৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক রুনুর নেতৃত্বে নেতাকর্মীরা এ স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাকসু নির্বাচনসহ ২৪ দফা দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি।’

দাবিগুলোর মধ্যে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে আবাসিক হল নির্মাণ, বুদ্ধিজীবী স্মৃতি ফলক সংস্কার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিফলক নির্মাণ, সব বিভাগ ও হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো, শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী ফারুকের নামে স্মৃতিফলক নির্মাণ, যৌন নিপীড়ন নিরোধ সেল শক্তিশালী করা, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, রাস্তা সংস্কার, চিকিৎসা কেন্দ্রে সেবার মান বাড়ানো, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, গ্রন্থাগার শীততাপ নিয়ন্ত্রিত করা, হলের ডাইনিং-ক্যান্টিনে খাবারের মান বাড়ানো, ক্যাম্পাসজুড়ে ওয়াইফাই চালু, সান্ধ্য আইন বাতিল, নিরাপত্তা নিশ্চিত করা, দশম সমাবর্তন আয়োজন ও ক্যাম্পাসে আইটি পার্ক স্থাপন রয়েছে।

এছাড়াও স্মারকলিপিতে ২০১৪ সালে টেন্ডার নিয়ে দ্বন্দ্বে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর মাথা ফাটানো এবং শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার চার নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিও রয়েছে।

উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাবিগুলো যৌক্তিক। আমরা যথাসাধ্য চেষ্টা করবো।’

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি