জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

জাবি প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৫:৫৯আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:০৪

জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ‘হুয়াওয়ে টেকনোলজিজ ফাইনাল’ এ অর্থনীতি বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিভাগকে ৫৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে টসে জিতে প্রথমে অর্থনীতি বিভাগ ব্যাট করতে নামে।

এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান করেন তারা। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ২১ বলে ৫৯ রান করেন। অপরদিকে, ২০৭ রানের এর জবাবে ব্যাট করতে নেমে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ৮ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে। অর্থনীতি বিভাগের রাসেল ২৩ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন।

অল রাউন্ডিং পারফরম্যান্সে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন রাসেল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম খেলাটি উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন। এছাড়া ফাইনাল খেলায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম