রাজধানী ঢাকার গ্রিনরোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফার্মেসি বিভাগের ৪২তম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিলো এলামনাই অ্যাসোসিয়েশন এক্স ফার্মেসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউএপি (ইপিএসএ)।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ইপিএসএ এর ভারপ্রাপ্ত সভাপতি এবং এস কে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মিলন মাহবুব, সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার, কোষাধ্যক্ষ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সামসুল আলম রিপন, সহযোগী অধ্যাপক আইরিন দেওয়ান ও রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র এডিশনাল ম্যানেজার অনস্ত সাহা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জুলফার বাংলাদেশ লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার মোয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এলামনাই এ্যাসোসিয়েশন ইপিএসএ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের প্রথম বর্ষ থেকেই নিজেদের সঠিকভাবে গড়ে তোলার বিভিন্ন পরামর্শ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
/এমডিপি/








