শেকৃবি বাঁধন ইউনিটের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

শেকৃবি প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৯:১৪আপডেট : ২৫ মে ২০১৭, ১৯:১৭

শেকৃবি বাঁধন ইউনিটের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘বাঁধন’ শেকৃবি ইউনিট বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেখ কামাল অনুষদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,‘মানুষের জীবন রক্ষায় এ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মীরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই অতুলনীয়। এটি মানবসেবা ও মানবতার উৎকৃষ্ট উদাহরণ।’

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আশিকুর রহমান, অ্যানিমেল প্রোডাকশন ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.সাইফুল ইসলাম ও মো.মহব্বত আলী এবং ‘বাঁধন’ শেকৃবি ইউনিটের সিনিয়র উপদেষ্টারা ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বাঁধনের কর্মীরা বিনা মূল্যে বিভিন্ন পেশাজীবীর মানুষের ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

‘বাঁধন’ শেকৃবি ইউনিটের সভাপতি মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান,আজ তারা ৩০৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম