অকালবন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া সিলেট অঞ্চলের হাওরবাসীদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একাজে তাদের সার্বক্ষণিক সহায়তায় ছিল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করে দুর্গত অঞ্চলে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন যার নাম 'টিম বাংলাদেশ'।
সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যানের সহায়তায় অমিতপুর, পাতাবুকা, নতুনহাটি, সুলামানপুর, মারালাচরের দুর্গত অঞ্চলের প্রায় ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে টিম বাংলাদেশ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, শুকনা খাবার ও স্যালাইন। হাওর দুর্গতদের পাশে দাড়ানোর ব্যাপারে ‘টিম বাংলাদেশের’ শিক্ষার্থীরা জানান, হাওরের সংকটের কথা জেনেই এই উদ্যোগ নেওয়া। তাছাড়া আমরা এর আগে গাইবান্ধা ও কুড়িগ্রামে কাজ করেছি।
/এফএএন/








