শাবিতে ৪ জুন থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

শাবি প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৫:২৯আপডেট : ৩১ মে ২০১৭, ১৫:৩১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক মাসের একাডেমিক ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুন (রবিবার) থেকে এ ছুটি শুরু হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘আগামী ৪ জুন (রবিবার)থেকে একাডেমিক এবং ১১ জুন (রবিবার) থেকে শাবির অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ জুলাই বুধবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম চলবে।’

এছাড়া শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২জুন থেকে একাডেমিক এবং ৯ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, শাবির শিক্ষার্থীরা ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং মেস থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ায় ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম