রাজধানী ঢাকার গ্রিনরোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি ডিপার্টমেন্টের ফটোগ্রাফি ক্লাব ফটোফিলিকের উদ্যোগে ‘ব্যাসিক ফটোগ্রাফি কোর্স ফোর’ শুরু হচ্ছে। চতুর্থ বারের মতো আয়োজিত এই কোর্সকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
ফটোফিলিক ক্লাবের সভাপতি এ আর খান বাপ্পি বলেন, ‘নতুন নতুন ফটোগ্রাফারদের খুঁজে বের করে আনার প্রক্রিয়া হিসেবে এই কোর্সের আয়োজন করা হয়েছে। ছবি তোলা একটা শিল্প, এই শিল্প তখনই সুন্দর, যখন আমরা এর বিভিন্ন দিক জেনে প্রয়োগ করার চেষ্টা করবো।’
এই কোর্সের ১২টি ক্লাসে কয়েকজন পেশাদার ফটোগ্রাফার অতিথি প্রশিক্ষক হিসেবে কাজ করবেন। এছাড়া ক্লাসের পাশাপাশি ইনডোর এবং আউটডোরে ছবি তোলার বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য রাখা হয়েছে ২টি ব্যবহারিক ক্লাস।
আগামী ১৬ই জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনও বিভাগের শিক্ষার্থী ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
/এমডিপি/








