‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৫ জুন) ধানমণ্ডির ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.মো. ইউনুস মিয়া, এসইউবি’র পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান খান ফেরদৌসর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
এসইউবি’র পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আমির এইচ খান এতে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে ঢাবি সাবেক উপাচার্য অধ্যাপক ড.এসএমএ ফায়েজ, এসইউবি’র স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি শামসুল ওয়ারেস এবং ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’ এর নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান শিহাব বক্তব্য রাখেন।
/এমডিপি/








