বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ধানমন্ডিস্থ নিজ বিভাগের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ড. মুজিব খান। ইফতার পূর্ব এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইফতার মাহফিলের মাধ্যমে আজ অভূতপূর্ব মিলনমেলা সৃষ্টি হয়েছে। যা সত্যিই আনন্দদায়ক।’ আগামী দিনের পথচলায় সবাইকে একত্রে পথচলার আহ্বান জানান তিনি। এছাড়া ঈদের পরে ঈদ পুনর্মিলনীর ঘোষণা দেন তিনি।
বার্ষিক ইফতার মাহফিল নতুন-পুরনো শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। আগামী বছরগুলোতেও এ ধরণের আয়োজন করার ব্যাপারে শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান এম. মাহবুব আলম, কো-অর্ডিনেটর (প্রশাসন) ড. মফিদুল ইসলাম, প্রভাষক ইমরান আহমেদ, বারেক কায়সারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
/এফএএন/








