মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে সমাবেশ

জাবি প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৪ জুন ২০১৭, ২০:০৬

মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে সমাবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪ শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচদফা দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। মামলা প্রত্যাহারে শিক্ষার্থীদের মাঠে নামা দুঃখজনক। প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক।’

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘২৭ মে’র ঘটনায় প্রক্টরিয়াল বডিকে কার্যকর ভূমিকায় দেখা যায়নি। শিগগিরই শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করুন। তা না হলে বিশ্ববিদ্যালয় খোলার পর যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’

দর্শন বিভাগের অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘এর আগেও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে একসঙ্গে এতোগুলো শিক্ষার্থীর নামে মামলা দেওয়ার ঘটনা ঘটেনি। ’ 

শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘পুলিশ শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়রানি করছে, উৎকোচ নিচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারে টালবাহানা করছে।’

এ সময় বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয় প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ২৭ মে শিক্ষার্থীদের আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম