১৮-২৯ জুন বন্ধ থাকবে রাবির হল

রাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১৮:১৮আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয় রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামী ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে প্রাধ্যক্ষ পরিষদ। সাধারণত প্রাধ্যক্ষ পরিষদের সুপারিশই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমোদন দিয়ে থাকে।

মঙ্গলবার দুপুরে প্রাধ্যক্ষ পরিষদের সভায় হল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পরিষদের আহ্বায়ক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘আগামী ১৮ জুন দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন সকাল ৯টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘প্রাধ্যক্ষ পরিষদের সভায় নেওয়া এ সিদ্ধান্ত সুপারিশ আকারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠাবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. আব্দুস সোবহানের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান থাকা ও আনুষঙ্গিক কাজের জন্য হলগুলো খোলা রাখা হয়। এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

/এনআই/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম