চিকুনগুনিয়া সচেতনতায় ইউল্যাবে মেডিক্যাল ক্যাম্প

ইউল্যাব প্রতিনিধি
২০ জুন ২০১৭, ১৫:১২আপডেট : ২০ জুন ২০১৭, ১৫:১৬

চিকুনগুনিয়া সচেতনতায় ইউল্যাবে মেডিক্যাল ক্যাম্প সম্প্রতি রাজধানীতে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। তাই শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ রোগের প্রভাব ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। সোমবার (১৯ জুন) সকালে ধানমণ্ডির প্রধান ক্যাম্পাসে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক।

এ সময় উপাচার্য বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষ ভুগছে এই চিকুনগুনিয়া রোগে। শিক্ষার্থীরাও এ রোগের শিকার হচ্ছে। আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসকে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।’

স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করেন ইব্রাহিম মেডিক্যাল কলেজের (বারডেম) একটি মেডিক্যাল টিম। মেডিক্যাল টিমের সদস্য আসিফ ইফতেখার বলেন, ‘চিকুনগুনিয়া হলে বুঝতে হবে এই জীবাণুবাহী মশা অবস্থান করছে আমাদের বাড়িতেই। তাই এর জন্মস্থান খুব দ্রুত ধংস করে ফেলতে হবে।’

মেডিক্যাল টিমের সদস্য ডা.তুনাজ্জিনা শাহরিন বলেন,‘চিকুনগুলিয়া জ্বর ভাল হলেও শরীরে ব্যাথা থাকতে পারে অন্তত ১৪ দিন। তাই সাবধানতা অবলম্বনের কোনও বিকল্প নেই।’

ক্যাম্পাসের লবিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই স্বাস্থ্য ক্যাম্প।এ সময় রেজিস্ট্রার আখতার আহমেদ, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম