ঈদ-উল-ফিতরের ছুটির পর আগামীকাল (২ জুলাই) রবিবার থেকে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের হল এবং আশেপাশের ছাত্রাবাসগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
এবার ক্যাম্পাসে ঈদ পালন করেছেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম, বিদেশি ছাত্রছাত্রীরা এবং কিছু শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। ঈদের দিন নামাজ শেষে বিদেশি ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আপ্যায়নের ব্যবস্থা করেন উপাচার্য।
এদিকে, ঈদের ছুটিতে ক্যাম্পাসে অবস্থানরত বিদেশি ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।
উল্লেখ্য, পবিত্র রমজান, লাইলাতুল কদর ও ঈদ উপলক্ষে ১৫ জুন থেকে হাবিপ্রবিতে ছুটি ঘোষণা করা হয়।
/এমডিপি/








