জবিতে ১০৪ কোটি টাকার বাজেট অনুমোদন

জবি প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৫:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবার ১০৪ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থ-কমিটির ৫১তম সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অর্থ-কমিটির সভায় প্রথমবারের মতো জবির বাজেট ১০০ কোটি টাকা অতিক্রম করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া অর্থ-কমিটির একই সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেট ৯৬ কোটি ৯৫ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটে গবেষণা খাতে ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সেমিনার ও কনফারেন্স খাতে গত বছরের তুলনায় ৩০০ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ২০০ শতাংশ। বইপত্র ও সাময়িকী খাতে বরাদ্দ বেড়েছে ১৯ শতাংশ। রাসায়নিক দ্রব্য ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয় খাতে বরাদ্দ বেড়েছে ৮২ শতাংশ এবং একাডেমিক শিক্ষা উপকরণ খাতে ২৭৫ শতাংশ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর বাজেটে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি ৫২ সিটের নতুন বাস কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে জবির রাজস্ব বাজেট ছিল ৮৭ কোটি ৮৪ লাখ টাকা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম