রাবিতে দ্রুত প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি

রাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ১৭:১০আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রায় চার মাস ধরে উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও দুই মাস ধরে কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। এতে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে দ্রুত পদ দু’টি পূরণ করতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার দুপুরে সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত চার মাসের অধিক সময় ধরে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে ১৪ জুলাই সন্ধ্যা ৭টায় সমিতির কার্যকরী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ প্রদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়।’

গত ১৯ মার্চ উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়। এর প্রায় দুই মাস পর ৭ মে নুতন উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানকে নিয়োগ দেওয়া হলেও উপ-উপাচার্য পদ পূরণে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরপর ৫ মে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হয়।

শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’জন উপ-উপাচার্য (প্রশাসনিক ও শিক্ষা) নিয়োগ দেওয়া হয়। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এতে উপাচার্যের ওপর চাপ বেশি পড়ে এবং প্রশাসনিক কাজে ধীরগতি দেখা দেয়। কিন্তু সে পদও খালি রয়েছে গত চার মাস থেকে। এছাড়া কোষাধ্যক্ষ না থাকায় দফতরের রুটিন ওয়ার্কগুলো থমকে আছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে কোষাধ্যক্ষ না থাকায় বেশি সমস্যা হচ্ছে। শিক্ষকদের গ্রেড উন্নয়ন থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাঘাত ঘটছে। এছাড়া প্রো-ভিসি না থাকায় উপাচার্যের ওপর চাপ দিন দিন বাড়ছে। তাই আমরা গভমেন্টের কাছে দ্রুত এ পদ পূরণের দাবি জানিয়েছি।’

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম