জাককানইবিতে 'মিনিমালিজম ইন ফিল্ম' কর্মশালা

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৬ জুলাই ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৭:৪৬

জাককানইবিতে 'মিনিমালিজম ইন ফিল্ম' কর্মশালা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল “মিনিমালিজম ইন ফিল্ম” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা। এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ ডুব।

গত ১৩ই জুলাই বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রথম দিনের কার্যক্রম। এসময় টোকিও স্টোরি ও ফোর নাইট অফ এ ড্রিমার নামে দুইটি চলচিত্র প্রদর্শন করা হয় এবং চলচ্চিত্র দুটির উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সদস্যবৃন্দ। 

পরের দিন ১৪ জুলাই নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্টুডিও থিয়েটার হলে শুরু হয় কর্মশালার পরবর্তী কার্যক্রম। কর্মশালার দ্বিতীয় দিনেও ছিল দুইটি চলচ্চিত্র প্রদর্শনী এবং মুক্ত আলোচনা। এইদিন দ্যা ওয়াইন্ড উইল ক্যারি আস এবং দ্যা ম্যাচ ফ্যাক্টরি গার্ল দুইটি চলচিত্র সম্পর্কে অংশগ্রহণকারীরা এক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

কর্মশালার আয়োজক ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব মডারেটর ফজলে হাসান শিশির জানান, ওয়ার্কশপ ও ফিল্ম স্ক্রিনিং এর মূল লক্ষ্য ছিল বিশ্ব চলচ্চিত্রের বিশেষ কিছু চলচ্চিত্রে কিভাবে মিনিমালিজম ব্যবহার করে অনেক কিছু না দেখিয়েই অনেক বড় কিছু একটা দেখানোর বা শোনানোর অনুভূতি প্রদান করা যায় দর্শকের মনে।

দেবাশীষ ডুব বিভিন্ন চলচ্চিত্র থেকে মিনিমালিজমের রেফারেন্স এবং নিজের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে নতুন একজন চলচ্চিত্র নির্মাতার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দেবাশীষ ডুব মনে করেন, যা কিছুই নির্মাতা দ্বারা আরোপিত তাই সিনেমাকে তার মূল জায়গা থেকে বিচ্যুত করে। সৎ সিনেমার কাজ বিনোদন নয়, বরং মানুষের জীবনের, মনের অকপট সৃজনশীল উপস্থাপন। কর্মশালায় অংশগ্রহণকারীরা এক নতুন ধারার চলচ্চিত্রের সাথে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচিত হন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের নানা প্রশ্নে মুখর ছিল পুরো সময়। শব্দ, ছবি, সম্পাদনা, বাংলা চলচ্চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র-এরকম নানা বিষয়ে প্রশ্ন করেন এবং নিজের অভিমত প্রকাশ করেন এই আয়োজনে দেখানো ৪ টি চলচ্চিত্র নিয়ে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম